• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৫০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

১৪ জুন ২০২৪ বিকাল ০৫:৫৮:৪২

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-২৮২৫), ২টি ছোরা, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার রড, ১টি টার্গেট লাইট, ৭টি মুঠোফোন ও ২টি রিফ্লেটিং ভেস্ট উদ্ধার করা হয়।

১৩ জুন বৃহস্পতিবার রাত পৌনে তিনটায় রংপুর-ডালিয়া মহাসড়কের অভিযান চালিয়ে ডালিয়া পাউবো অফিসের সামন থেকে তাদের আটক করে ডিমলা থানা পুলিশ।

আটকরা হলো- বগুড়ার গাবতলী থানার মালিয়ার ডাঙ্গা এলাকার মো. লয়া প্রামানিকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০), বগুড়ার সোনাতলা এলাকার পশ্চিম পদ্মপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোনা মিয়া (৩০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আলী হাসান বাবু (৩১) ও একই উপজেলার পার্শ্ববর্তী ইসলামবাগ বড় মসজিদ এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (২৭)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, বৃহস্পতিবার শেষ রাতে রংপুর-ডালিয়া মহাসড়কের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দু'পাশ ঘেরাও করে একটি প্রাইভেটকার, ছোরা, লোহার হাতুড়ি, লোহার রড, টার্গেট লাইট, মুঠোফোন ও নিরাপত্তা বাহিনীর রিফ্লেটিং ভেস্টসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের সহযোগী বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপার এলাকার আজাদুল হকের ছেলে শান্ত ইসলামসহ (২৬) চার পাঁচ জন আসামি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। আটকরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে বলে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, ভ্রাম্যমাণ অবস্থায়, মাইক্রোবাস, জীপসহ বিভিন্ন যানবাহনে দীর্ঘ দিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পালাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ওসি আরও জানান, আসামিরা বিভিন্ন থানার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারদের আদালতে পাঠানোর কথা জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০