• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৪৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট

১৪ জুন ২০২৪ বিকাল ০৫:৫৮:২৯

কুমিল্লায় দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ২০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশর এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে একটি কারখানার পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়।

১৪ জুন শুক্রবার বেলা ১১টার দিকে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। প্রশাসন ও মালিকপক্ষের আশ্বাসের পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

টানা দেড় ঘণ্টার এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রী ও পশুবাহী যানবাহন আটকে ভোগান্তি বাড়িয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর আগে বেলা ১১টায় ওই স্থানে অবরোধ শুরু করেন ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা। টানা দেড় ঘণ্টা ধরে অবরোধ চলে। পরে দুপুর সাড়ে ১২টার পর অবরোধ তুলে নেওয়া হয়।

একাধিক বিক্ষুব্ধ শ্রমিক জানান, ‘আমরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। এই গার্মেন্টসে সব সময়ই এক মাসের বেতন আটকে রাখা হয়। ঈদের আর মাত্র দুই দিন বাকি। এখনো আমাদের দুই মাসের বেতন বকেয়া। এমনকি বোনাসও দেওয়া হয়নি। আমরা ঈদ করব কীভাবে?’

এ বিষয়ে কারখানার পরিচালক মো. আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি জবাব দেননি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, ‘আজকের মধ্যেই শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করা হবে। আমরা অনেক চেষ্টার পর শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০