• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১০:০০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

১৪ জুন ২০২৪ সকাল ০৭:৫২:১৬

গাজীপুরে নিম্নমানের ইট, বালু ও খোয়া দিয়ে নির্মাণ হচ্ছে রাস্তা

গাজীপুর প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বাঘের বাজার গিয়াসউদ্দিন মোড় থেকে ভবানীপুর পর্যন্ত পুরাতন বাদশাহী সড়ক নামে পরিচিত সড়কে চলমান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, খোয়া ও বালু। কাজ হচ্ছে না নিয়ম অনুযায়ী। বালুর পরিবর্তে মাটি, মানুষের পুরাতন বাসাবাড়ির ভাংচুরের ইটের খোয়া ও তার অবশিষ্ট অংশের ধুলোবালি নিম্নমানের সমগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ তদারকিতে উপজেলা ও জেলা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতি থাকায় ঠিকাদার প্রতিষ্ঠান এভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে সরকারের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা  যায়, রাস্তার ২ পাশে সাইট সলিংয়ের পাইলিং ভালোভাবে না করে ২ নম্বর ইট দিয়ে কাজ করায় বিভিন্ন জায়গায় সলিং দেবে ভেঙ্গে গেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ছোট ছোট কালভার্টগুলোতেও ধরেছে ফাটল।

উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গিয়াস উদ্দিনের মোড় হতে ভবানীপুর পর্যন্ত ৩ হাজার মিটার কার্পেটিং রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে চার কোটি ৭৬ লাখ আট হাজার তিশত ছিচল্লিশ টাকা। প্রকল্পের মেয়াদ এক বছর পেরিয়ে গেলেও ৩০ শতাংশ কাজও এখনো হয়নি। এরই মধ্যে কাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

বারবার অভিযোগ উঠলেও সদর উপজেলা সড়ক ও জনপদের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেন তারা দেখেও না দেখার ভান করে আছে। এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা প্রকৌশলীর দপ্তরে তথ্য নিতে গেলে তথ্য দিতে করা হয় তালবাহানা। দুই ঘণ্টা অপেক্ষা করিয়েও দেয়া হয় আংশিক তথ্য।

এলাকাবাসীর অভিযোগ, যেভাবে কাজ হচ্ছে, অল্পদিনেই রাস্তা ভেঙে খানাখন্দ তৈরি ও চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এ যেন দেখার কেউ নেই।

এ প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোনালিসা এন্টারপ্রাইজের প্রতিনিধি জাকির হোসেন জানান, এসব বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো না। সড়ক ও জনপদের উপজেলা প্রকৌশলী আছে, জেলার এক্সসিয়েন আছে তারা আপনাদের সাথে কথা বলবে।

এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, আমি বিষয়টি দেখতেছি, এর আগেও অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১