• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৫:০৪ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ট্রাক চাপায় যুবক নিহত

১৩ জুন ২০২৪ সকাল ১০:৪৮:৪৭

ঝিনাইদহে ট্রাক চাপায় যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় আবির হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন।

১২ জুন বুধবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির হোসেন একই উপজেলার দুধসর চর পাড়া গ্রামের শানু বিশ্বাসের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ি থেকে দাদিকে সাথে নিয়ে ভাটই বাজারে ছাগল বিক্রির করতে যাচ্ছিলো তারা। ছাগল বিক্রি করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো।

Ad

সে সময় কুষ্টিয়াগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবিরের নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও গাড়িটির চালককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

পরে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, ভাটই বাজারে একটি ট্রাকের চাপায় আবির হোসেন নামের একজন নিহত হয়েছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০



Follow Us