• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৮:৫৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ

১৩ জুন ২০২৪ সকাল ০৯:৫৭:১৮

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

১২ জুন বুধবার বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

শপথ শেষে উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

নবনির্বাচিতরা হলেন- উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব, ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন।

উল্লেখ্য, বিগত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬


দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০