• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:৩৬:৪১ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কাল‌কি‌নি‌তে শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ, তামাক বিরোধী প্রশিক্ষণ

১১ জুন ২০২৪ দুপুর ১২:৪৫:৪৫

কাল‌কি‌নি‌তে শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ, তামাক বিরোধী প্রশিক্ষণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ, টেকসই উন্নয়ন অভীষ্ট এস.ডি.‌জি স্থানীয়করণ ও প্রাথ‌মিক শিক্ষার মা‌ন্নোয়ন নি‌শ্চিত কর‌ণে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

১০ জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রু‌মে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনগ্রসর জন‌গোষ্ঠীর (বে‌দে পল্লি) প্রাথ‌মিক বিদ‌্যালয় পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী‌র মা‌ঝে আগামী ৬ মা‌সের জন‌্য নিজস্ব অর্থ‌ায়‌নে এসব উপকরণ বিতরণ করেন উপ‌জেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দা‌শ।

কাল‌কি‌নি ১নং সরকা‌রি ম‌ডেল প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষিকা হোস‌নেয়ারা বেগম, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপ‌স্থিত ছি‌লেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দা‌শের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ‌মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. মুমসাদী ইসলাম ইভা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন- কাল‌কি‌নির সহকারী কমিশনার (ভূমি) মো. জা‌কির হো‌সেন, উপ‌জেলা কৃ‌ষি অফিসার মিল্টন বিশ্বাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবা অ‌ফিসার রা‌শেদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো. শাহআলম ও কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন অ্যাকা‌ডে‌মির প্রধান শিক্ষক বি.এ হেমায়েত হোসেনসহ আরও অনেকে।

প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯