• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:১৩:১২ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় চলছে ভোটগ্রহণ

৯ জুন ২০২৪ সকাল ১০:৪৮:৩৭

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় চলছে ভোটগ্রহণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থাগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ ৯ জুন রোববার।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পযর্ন্ত।

রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ,তিনটি পদে মোট ১৭ জন অংশ নিয়েছেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

অপরদিকে কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। তিনটি পদে মোট ১৫ জন অংশ নিয়েছেন।

রাজাপুর উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৬২ জন এবং কাঠালিয়া উপজেলায় ৯৫ হাজার ৭৩০ জন। রাজাপুরে ৫০টি ভোট কেন্দ্র এবং কাঠালিয়ায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬