• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

৮ জুন ২০২৪ দুপুর ১২:০২:০৯

তালতলীতে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে একটি পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ জুন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমা বেগম একই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সালমা বেগম ঘর থেকে কাপড়-চোপড় নিয়ে গোসল করতে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পুকুরে সালমা বেগমের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। এসময় পুকুর ঘাটে তার কাপড়-চোপড় পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, নিহত সালমা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯