• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৫৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

৮ জুন ২০২৪ সকাল ০৯:৩৯:৩৩

দাউদকান্দিতে যুবককে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারকপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মহিউদ্দিন (২৪) কে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

৬ মে বৃহস্পতিবার বিকালে ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মোবাইল চুরির ঘটনাকে ইস্যু করে এ মারধরের ঘটনা ঘটে। শুক্রবার ৭ জুন মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ১০/১২ জন যুবককে মহিউদ্দিনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। শুক্রবার অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবকের উপর হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের প্রচলিত আইনে বিচার নিশ্চিত করতে হবে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম বলেন, কেউ আইন হাতে তুলে নিতে পারে না। এটা অবশ্যই অপরাধ। যেভাবে তাকে মারা হয়েছে নৃশংস। আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯