• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৫:০৩ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

৫ জুন ২০২৪ দুপুর ০২:৫৪:৩৯

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ জুন বুধবার সকাল ১০টায় গাছের চারা বিতরণ ও রোপণ, র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও কারিতাসের আয়োজনে রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, পল্লি সঞ্চয় কর্মকর্তা রতন দেব, কারিতাস প্রকল্পের ম্যানেজার সাধন কৃষ্ণ চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এলাকার প্রান্তিক চাষিগণ।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ়্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে কারিতাস রাজস্থলী উপজেলার পক্ষ থেকে সুফল ভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪