• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৫:০৪ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

নানা আয়োজনে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

৫ জুন ২০২৪ দুপুর ০২:০১:২৫

নানা আয়োজনে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মানিকগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিযে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৫ জুন বুধবার আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

এবারের দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:তরিকুল ইসলাম।

এসময়  আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী, আকিজ টেক্সটাইল মিলের ম্যানেজার (এইচআর-এডমিন) মো. আলতাফ হোসেন, ডেরা রিসোর্টের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক, মুন্নু ফেব্রিক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ-প্রশাসন) মোহাম্মদ বাবুল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নিজেদের চাহিদা মেটানোর ক্ষমতার সঙ্গে আপস না করে বর্তমানের চাহিদা পূরণ করে এমন সমাধান খুঁজে বের করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এর জন্য পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণে একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৯


আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
আজ সারাদেশে থাকতে পারে শুষ্ক আবহাওয়া
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৪৯


ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪৪
৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:০২

রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৬:১৪