• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৪০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৩ জুন ২০২৪ সকাল ১১:০৪:৪৪

চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর বেতুয়া লঞ্চ ঘাটের উত্তর পাশে নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ জুন সোমবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার বেতুয়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটের উত্তর পাশে মেঘনা নদীর পাড়ে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখওয়াত হোসেন এশিয়ান টিভি অনলাইনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত করাণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭