• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৯:১৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিফাত গ্রেফতার

২ জুন ২০২৪ সকাল ১০:৪৪:১৭

নিয়ামতপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিফাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর নানি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

১ জুন শনিবার সকালে অভিযোগের প্রেক্ষিতে রিফাত (২২) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রিফাত উপজেলা সদরের পূর্বপাড়ার কামরুজ্জামানের ছেলে। বর্তমান নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের ভাতিজা।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ভুক্তভোগী ওই ছাত্রী। সে স্কুল আসা যাওয়ার পথে রিফাত বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে প্রেমে রাজী না হওয়ায় শুধুমাত্র ফোনে কথা বলাতে রাজী করে এবং কথা বলার জন্য একটি মোবাইল ফোন কিনে দেয়। কথা বলার এক পর্যায়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রায় এক বছর পূর্ব থেকে।

আরও পড়ুন

পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন

সম্প্রতি ৩০ মে বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীকে বিয়ের কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় উপজেলা সদরের বাবু বাজারে। সেখান থেকে তাকে বিয়ে করার কথা বলে প্রথমে রাজশাহীতে নিয়ে যায়। রাজশাহীতে বিভিন্ন জায়গায় সারাদিন ঘুরাফেরা করে পুনরায় রাত ৮টায় নিয়ামতপুরে ফিরে আসে।

এরপর তরফদার আবাসিক হোটেলে তৃতীয় তলায় পশ্চিম পার্শ্বের একটি রুম ভাড়া নেয়। সেখানে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর ইচ্ছের বিরুদ্ধে দুইবার ধর্ষণ করে। পরদিন ৩১ মে শুক্রবার দিনের বেলায় দুইবার ধর্ষণ করার পর বেলা ৪টায় স্কুল ছাত্রীকে হোটেল থেকে বের করে তিন মাথার মোড়ে রেখে রিফাত পালিয়ে যায়।

নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জানান, ৮ম শ্রেণির ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এমন অভিযোগে ৩১ মে শুক্রবার একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে শনিবার সকালে আসামি রিফাতকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আদালতের মাধ্যমে মেডিকেল পরীক্ষার জন্য আবেদন করবেন তারা। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
আশুলিয়ায় ও মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩


পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
পাহাড়ের নীল জলরাশিতে সাঁতার, গন্তব্যে ৩০ জন
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০২


বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৫৭



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৬:১১