• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:২৮:২৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

এমপি আনার হত্যার ঘটনায় কালীগঞ্জের জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

১ জুন ২০২৪ দুপুর ০২:৫৫:৪৮

এমপি আনার হত্যার ঘটনায় কালীগঞ্জের জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা।

১ জুন শনিবার সকাল ১১ টার সময় কালীগঞ্জ উপজেলার ভুষণ হাইস্কুল মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফসহ তার নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও  পৌরসভার চেয়ারম্যান, সদস্যসহ সকল প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হত্যা হলে লাশ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই।

তারা এমপি আনারের তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোষাক উদ্ধারের দাবি জানান। সেই সাথে হত্যার জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫