• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৪:০১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

৩০ মে ২০২৪ বিকাল ০৩:৪১:৩৯

রাজস্থলী উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসির প্রতিনিধি এস আই আমিনুর রহমানসহ অনেকে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংগঠিত অপরাধ পর্যালোচনা, সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত পর্যালোচনা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, সড়ক যোগাযোগসহ বিভিন্ন বিষয় সিন্ধান্ত গ্রহণ করা হয়।

পরে রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়। এতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২




‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২