• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:১৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

১০ স্থানে পাহাড় ধস, সাজেকে আটকা ১২০ পর্যটক

২৮ মে ২০২৪ দুপুর ০২:১৪:৫১

১০ স্থানে পাহাড় ধস, সাজেকে আটকা ১২০ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি: ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কে ১০টি স্থানে পাহাড় ধসে সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে।

পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া যানবাহন পুরোপুরি বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।

Ad
Ad

এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে ১২০ জন পর্যটক। টানা বৃষ্টিপাতের ফলে কাচালং নদীর পানি প্রবাহিত হয়ে নিচু এলাকা তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, স্কুল এবং মাছের পুকুর।

Ad

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসন সড়কের মাটি সরানোর কাজ দ্রুত শুরু করবে।

থানার ওসি ইশতিয়াক আহম্মেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বলেন, সড়কের সব মাটি সরাতে অনেক সময়ের প্রয়োজন। পুরো মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে আনুমানিক ২ দিন সময় লেগে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮




Follow Us