• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে গাঁজাসহ শীর্ষ মাদককারবারি বাবুল আটক

২৮ মে ২০২৪ সকাল ১১:১০:২১

কুড়িগ্রামে গাঁজাসহ শীর্ষ মাদককারবারি বাবুল আটক

রংপুর ব্যুরো: কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি মো. বাবুল মিয়া (৩২) কে আটক করেছে র‌্যাব-১৩। আটক মাদককারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার খলিশা কোটাল এলাকার হোসেন আলীর ছেলে বাবুল মিয়া।

২৭ মে সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার ২৮ মে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।

র‌্যাব উপ-পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালারহাট ফুলবাড়ী রোডস্থ বারাইটারী, নাওডাঙ্গা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদককারবারি মো. বাবুল মিয়া (৩২) কে আটক করা হয়েছে।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এ বিষয়ে র‌্যাব-১৩’র অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। তাই সকলকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‌্যাবের মাদক বিরোধী তৎপরতায় ২৪ ঘণ্টায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর একটি উল্লেখযোগ্য সফল অপারেশন পরিচালনা করেছে।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রতিনিয়ত এ ধরনের অভিযন অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে ফুলবাড়ি থানায় র‌্যাব বাদি হয়ে একটি মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ