• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৪৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

২৬ মে ২০২৪ সকাল ০৮:২৯:০৬

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। তারা দুজন ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং একে অপরের বাল্যবন্ধু।

২৫ মে শনিবার সন্ধ্যায় চরফ্যাশন-শশিভূষণ সড়কের বিআরডিবি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মাঝির ছেলে মো. তানজিদ আহমেদ (১৭)। একই উপজেলার ৯নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে মো. ইমন হোসেন (১৭)। তারা দুজন ৯ম শ্রেণির শিক্ষার্থী। চরফ্যাশন উপজেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ে তারা পড়াশোনা করতেন। ছোটবেলা থেকে তারা দুজন একে অপরের বন্ধু। বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বেড়িয়ে ছিলেন।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

এ সময় তানজিদ ও ইমন বিআরডিবি রোড এলাকায় গিয়ে পৌঁছায়। বিপরীত দিক থেকে আসা একটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীদের মৃত্যুর বিষয়টি চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন  নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭