• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৬:২৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিবি পুলিশের প্রচেষ্টায় পরিবার ফিরে পেল তাদের সন্তান

২৪ মে ২০২৪ সকাল ১১:২৭:৫৫

ডিবি পুলিশের প্রচেষ্টায় পরিবার ফিরে পেল তাদের সন্তান

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে আট বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি ডিবি পুলিশ।

২৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি আট বছরের শিশুকে দেখতে পায়। শিশুটি তার নাম জামিম মাহমুদ নুর বলে জানায় এবং সে তার বাবা-মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছে বলে জানায়। কিন্তু ঠিকানা বলতে না পারায় স্থানীয় লোকজন আরএমপি ডিবি অফিসে খবর দেয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। এ সময় তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন লক্ষীপুর মোড় এলাকা থেকে একটি আট বছরের শিশু তার বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে গেছে। ঘটনা জানতে পেরে ডিবি পুলিশ রাজপাড়া থানার ঝাউতলা মোড় থেকে আট বছরের জামিমকে উদ্ধার করে এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যদের খোঁজে বের করে অভিভাবকের কাছে জামিমকে হস্তান্তর করেন।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

অপেক্ষার প্রহর শেষে সন্তানকে ফিরে পেয়ে তার বাবা-মা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের এমন মহৎ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫০:৫৮


২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১