• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদুল্লাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

২৩ মে ২০২৪ দুপুর ০১:৪৯:৩৫

সাদুল্লাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি: আসছে ২৯ মে ৩য় ধাপে গাইবান্ধার সাদুল্লাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সাদুল্লাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবের সভাপতিত্বে ও এসি ল্যান্ড মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার (বিপিএম) মোহাম্মদ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। মুখ্য আলোচক ছিলেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম, ভোটগ্রহণ কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২