• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ০২:৩৭:১০ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৩ দিন পর কলাবাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২২ মে ২০২৪ বিকাল ০৩:৩৩:৫১

নিখোঁজের ৩ দিন পর কলাবাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের তিনদিন পর মকলেছার রহমান (৫৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ মে বুধবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান বামনদহ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মকলেছার রহমান রাজশাহীর বাঘমারার মৃত সমতোল সোনারের ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত পরিবার পরিজন নিয়ে মহিষবাথান বামনদহ গ্রামে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মকলেছার। সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোনো সন্ধান পাননি স্বজনরা। বুধবার সকালে কলা বাগানের পানি বের করে দেয়ার জন্য সেখানে গেলে তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪