• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:৪৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরের ২ উপজেলায় চলছে ভোটগ্রহণ

২১ মে ২০২৪ বিকাল ০৩:৪৩:৫৬

পিরোজপুরের ২ উপজেলায় চলছে ভোটগ্রহণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার দুই উপজেলায় (নেছারাবাদ ও কাউখালি) চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

২১ মে মঙ্গলবার সকাল ৮টায় থেকে ইভিএম পদ্দতিতে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২ শত ৮৬ জন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি কম হলেও মহিলা ভোটাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান জানান, নেছারাবাদ(স্বরুপকাঠি) উপজেলায় ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে ৮৯টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯১ হাজার ৮শত ২৫ জন ভোটার এবং কাউখালী উপজেলায় ৫টি ইউনিয়নে ৬৩ হাজার ৪শত ৬১ জনের ভোট প্রদানের জন্য ৩৩টি কেন্দ্র রয়েছে।

এ দুই উপজেলা ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ১২২টি ভোটকেন্দ্রে ৮ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন ম্যাজিস্ট্রেট, র‌্যাব, ভিজিপি, পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০