• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০৯:০৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

১৭ মে ২০২৪ বিকাল ০৪:১৩:১৫

জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি: পুলিশ সুপার জয়পুরহাট ২য় ফিদে ‘স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো-২০০০) ২০২৪’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ টুর্নামেন্টের আয়োজন করে জয়পুরহাট জেলা পুলিশ। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম।

টুর্নামেন্টে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতীর সভাপতিত্বে দেশ ও বিদেশ থেকে প্রায় ৫৮ জন দাবারু অংশগ্রহণ করেন। এর মধ্যে ভারত থেকে এসেছেন ১৮ জন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ আলম লেবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩