• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:০৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পাটগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক প্রতিবেশী গ্রেফতার

১০ মে ২০২৪ বিকাল ০৪:৫৪:০১

পাটগ্রামে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক প্রতিবেশী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোখলেছ (৫০) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ মে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। এর আগে ৫ মে রোববার সন্ধ্যায় পাটগ্রাম মাস্টার পাড়া পুরাতন গরু হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

গ্রেফতার মোখলেছ পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ (মাস্টার পাড়া) গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে।

Ad
Ad

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোখলেছ ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশি বাড়ি হ‌ওয়ায় প্রায়ই সময়ে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন ও উত্যক্ত করতো। গত রোববার সন্ধ্যায় ভুক্তভোগী প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে কৌশলে শিশুটিকে ডেকে পাশের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে যায় প্রতিবেশী মোখলেছ। এ সময় শিশুটিকে ধর্ষণ করে। এতে রক্তক্ষরণ হলে শিশুটি চিৎকার করতে থাকে এক পর্যায়ে অভিযুক্ত ধর্ষক সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাসায় এসে বিষয়টি তার দাদিকে বলে। পরে শিশুটিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পাটগ্রাম থানায় মামলা করলে অভিযুক্ত মোখলেছকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক জয়ন্ত কুমার সাহা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৩০


৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২


Follow Us