• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৪:১৯ (29-Jul-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-৬ আসন

৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন

১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৪৬

৩ কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন। এই বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, ইশরাক হোসেন মোট ২ হাজার ৮০০ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই তিনটি কেন্দ্রে ইশরাক হোসেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৪ নম্বর কেন্দ্রে সংগৃহীত ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক একাই পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। বিপরীতে মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এই কেন্দ্রে জাতীয় গণভোটের ফলাফলে দেখা গেছে, ১ হাজার ৫১৫টি ‘হ্যাঁ’ ভোট এবং ৩১৫টি ‘না’ ভোট পড়েছে। 

একইভাবে ৩৩ নম্বর কেন্দ্রেও ধানের শীষ প্রতীক জয় পেয়েছে। এই কেন্দ্রে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। এই কেন্দ্রে গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৪১৫টি।

অন্যদিকে, ৩৫ নম্বর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ধানের শীষ প্রতীকে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৯৫ ভোট। এই কেন্দ্রে গণভোটের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৩১টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩১:০৫





হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪০:১৭

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
২৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৩৫


Follow Us