• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:০৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক মার্কার প্রার্থীর

১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৩৮

হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক মার্কার প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

Ad
Ad

কারচুপির অভিযোগ তুলে জসিম উদ্দীন বলেন, বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই, তার নেতাকর্মীদের মারধর এবং অনেককে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে ভোট কেনা হয়েছে।

তিনি আরও বলেন, আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীনকে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতা-কর্মীরা তার পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
উৎসব-উৎকণ্ঠার মিশেলে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:৫০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০


মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে ভোটের ফলাফল
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫


Follow Us