• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:২০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে ভাই-বোনসহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

১০ মে ২০২৪ দুপুর ১২:৪২:১৩

চরফ্যাশনে ভাই-বোনসহ ১০ প্রার্থীর মনোনয়ন দাখিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১০টাক থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে তারা মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আরব আলী মাষ্টারের ছেলে একেএম শাহে আলম খোকন ও মেয়ে সাদিয়া আক্তার, নুর ইসলাম বাচ্চু, জাতীয় পার্টির চরফ্যাশন উপজেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফিরোজ প্লাবন।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া ও আব্দুল্লাহ আল নোমান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিম ও হাসিনা বেগম।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবছরই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও এসব প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার ৯ মে। মনোনয়ন বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩-১৫ মে। আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ আগামী ৫ জুন বুধবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭