• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ির চার উপজেলায় নির্বাচিত হয়েছেন যারা

৯ মে ২০২৪ দুপুর ১২:২৪:০৯

খাগড়াছড়ির চার উপজেলায় নির্বাচিত হয়েছেন যারা

খাগড়াছড়ি প্রতিনিধি: প্রথম ধাপে খাগড়াছড়ির চার উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি এবং মাটিরাঙ্গা।

জেলার রিটার্নিং কর্মকর্তার ঘোষণা করা ফলাফল থেকে জানা যায়, মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে মো. জয়নাল আবেদিন ২২ হাজার ৪শ’ ৫৮ ভোট পেয়ে জয় লাভ করেন।

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে চলাপ্রু মারমা নিলয় ১০ হাজার ২শ’ ২২ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে নুরজাহান আফরিন লাকী ১৭ হাজার ৬শ’ ৯৭ ভোট পেয়ে জয় লাভ করেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিশ্ব প্রদীপ কুমার কারবারী ১৩ হাজার ৮শ’ ৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মোবারক হোসেন ১০ হাজার ৯শ’ ৭১ ভোটে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে নাছিমা আহসান নীলা ১৬ হাজার ভোট পেয়ে জয় লাভ করেছেন।

লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে সাথোয়াইঅং মারমা ৬ হাজার ১শ’ ৭০ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে রতন বিকাশ চাকমা ৬ হাজার ৭শ’ ৩৭ ভোটে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে অয়ক্রইপ্রু মারমা ৬ হাজার ২শ’ ২ ভোট পেয়ে জয় লাভ করেন।

মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান পদে কৈ মাছ প্রতীক নিয়ে আবুল কাশেম ভূইয়া ১৯ হাজার ২শ’ ৫ ভোট পেয়ে জয় লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আলী হোসেন ১২ হাজার ৯শ’ ৪১ ভোট পেয়ে জয় লাভ করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে মোসা. আমেনা বেগম ১৯ হাজার ৩শ ৮২ ভোট পেয়ে জয়ী হন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

৮ মে বুধবার রাতে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর রিটার্নিং অফিসার খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬