• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৪:০৮ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

৯ মে ২০২৪ সকাল ০৯:১৫:৪৫

কুমিল্লার তিন উপজেলায় নির্বাচিত হলেন যারা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়।

এর আগে ৮ মে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে কুমিল্লা জেলার ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

৮ মে বুধবার রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তিন উপজেলার নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজয়ী হয়েছেন লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এড. মো. ইউনুছ ভূইয়া (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান পদে মোহাব্বত আলী (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহা (পদ্ম ফুল) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে আব্দুল মান্নান চৌধুরী (ঘোড়া) প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার (প্রজাপতি) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে তাজুল ইসলাম তাজ (আনারস) প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন (হাঁস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩