• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৭:৫৫ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় মাটির দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

৫ মে ২০২৪ দুপুর ১২:৪৩:৩৪

নওগাঁয় মাটির দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাটির দেওয়ালে চাপা পড়ে আব্দুল জলিল (৩৫) নামে এক রাজ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৪ মে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে গেলে অসাবধানতাবশত চাপা পড়ে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। তার স্ত্রী, ১২ বছরের ১ ছেলে ও ১৭ বছরের মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনরা জানান, শনিবার সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে সাত্তার আলির বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে যায়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

বাড়িওয়ালা সাত্তার আলি জানান, মাটির বাড়িতে প্রায় দুই ফুট ইট দিয়ে পাকা করার জন্য দেওয়ালের গোড়ার কিছু মাটি কেটে সরানোর হচ্ছিল। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালটি ভেঙ্গে মিস্ত্রি জলিলের শরীরের উপরে পড়ে। এতে দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রি আব্দুল জলিল। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোফাজ্জল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১