• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৩:৩৫ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

রামাপালে ট্রাকচাপায় আবারও ঝরলো যুবকের প্রাণ

৪ মে ২০২৪ বিকাল ০৩:২৭:৪৪

রামাপালে ট্রাকচাপায় আবারও ঝরলো যুবকের প্রাণ

রামাপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামাপালে ট্রাক চাপায় আবারও প্রাণ হারালেন মো. হানিফা শেখ (২২) নামের এক যুবক। যুবককে চাপা দেওয়ার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়েছে ট্রাক ও চালক।

৪ মে শনিবার বেলা ১১টায় মাত্র ৮ দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনের সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে মোংলাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক বাইসাইকেল আরোহী হানিফকে চাপা দেয়। এ সময় ভিকটিমের মাথা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

Ad

রামাপাল থানার ওসি সোমেন দাশ জানান, খবর পেয়েই পুলিশ ফোর্স পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় এক সাথে ৩ জন নিহত হন। মাত্র ৮ দিনের ব্যবধানে আবারও ঝরলো যুবকের তাজা প্রাণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২




সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০




Follow Us