• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:২৩ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে 'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ' শীর্ষক সেমিনার

১ মে ২০২৪ সকাল ১১:২৮:২৪

ঠাকুরগাঁওয়ে 'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ' শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল।

সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন চিফ ইনস্ট্রাক্টর (টেক) আরসি প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান স্মার্ট বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে দেশ‌ কারিগরি শিক্ষায় যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ছাড়া আমরা উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবো না। স্মার্ট পৃথিবীর হৃদপিণ্ড হচ্ছে কারিগরি শিক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় ধাবিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬