• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৩:৫০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

২৯ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৩:৫৮

নোয়াখালীতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

২৯ এপ্রিল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নেরগাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, মো.হামদান (৭) ও তার ছোট ভাই মো.হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ভাই দুপুর ১টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিস্কারের কাজে ব্যক্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে, আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত।

কবিরহাট থানার  কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০