• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫২:৪২ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে ভেসে এলো টর্পেডো, আতঙ্কে স্থানীয়রা

২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৪৮:২৩

পটুয়াখালীতে ভেসে এলো টর্পেডো, আতঙ্কে স্থানীয়রা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতে হঠাৎই জোয়ারের পানিতে ভেসে আসে যুদ্ধ জাহাজ ধ্বংসকারী একটি টর্পেডো।

২৮ এপ্রিল রোববার সকালে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙা খালে সেটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

এই এলাকায় বঙ্গোপসাগরের সাথে সরাসরি সংযোগ নিজকাটা খালের। খালের জোয়ারের পানির সাথে এটি ভেসে আসার খবর পেয়ে শত শত স্থানীয় মানুষ এটি দেখতে ভিড় করেন ওই খালের পাশে। তাদের কারও কারও মধ্যে আতঙ্ক দেখা যায়। কেউ কেউ জানতে পারেন এটি যুদ্ধ জাহাজ ধ্বংসকারী টর্পেডো। পরে স্থানীয় কিছু মানুষ খালে নেমে দড়ি দিয়ে টর্পেডো সদৃশ ওই বস্তুটিকে ভাসমান অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখেন একটি খুঁটির সাথে।

স্থানীয়রা জানান, এটা যেন লোকালয়ে ঢুকে ক্ষতি করতে না পারে তাই তারা এটিকে নিরাপদ জায়গায় বেঁধে রেখেছেন।

খবর পেয়ে পুলিশও আসে ঘটনাস্থলে। তারা বস্তুটিকে বিস্ফোরক ও ক্ষতিকারক মনে করে সরিয়ে দেন স্থানীয় বাসিন্দাদের।

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষজ্ঞ দল এটাকে টর্পেডো বলে নিশ্চিত করেছেন। এটাকে হয়তো প্র্যাকটিসের জন্য পানিতে নামানো হয়েছিল। তবে এটি কোথা থেকে ভেসে এসেছিল সেটি এখনো নিশ্চিত নয়।’

লাল সাদা রঙের এই টর্পেডোটির দৈর্ঘ্য আনুমানিক ২৫ ফুটের মতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় খালে ঢুকে পড়ার পর সেটিকে গাছের সাথে বেঁধে আটকে রেখেছে। পরবর্তীতে আমরা নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
৬০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৫:৫৯



ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫৪৬
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:২৬

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০৫



৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:০৬