• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:২১ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৩৫:৫৪

ফতুল্লায় বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মুসলিমপাড়া খোলা ময়দানে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টায় তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে হাজার হাজার মুসুল্লি অংশনেন‌।

কুতুবপুর ইউনিয়ন ৪, ৫, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে নামাজ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদ মাওলানা নূর ইসলাম। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের, এ সময় সহযোগিতা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের মাওলানা আব্দুল মান্নান।

নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬