• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৭:২০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

হিলিতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩৪:৩৯

হিলিতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে গরু বাহী ভটভটির (শ্যালোচালিত ইঞ্জিনের) ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

২৬ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে হিলি-বিরামপুর আলিক সড়কের ডাঙ্গাপাড়া বটতলী নামকস্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমারের ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।

আরও পড়ুন

পিরোজপুরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী সুমন, আর্থিক অনুদান প্রদান

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত ওসি) এসএম জাহাঙ্গীর আলম জানান, দুপুরের দিকে মোটরসাইকেল যোগে হিলি থেকে দুই বন্ধু বিরামপুর যাওয়ার পথে হাকিমপুর উপজেলার শেষ সীমানায় গরুবাহী নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গরুবাহী নসিমন জব্দ করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯