• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন ফায়ারকর্মীসহ আহত ৪

২৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:৫৮:৩২

দিনাজপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন ফায়ারকর্মীসহ আহত ৪

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল মোড়ে আরিফ পেট্রল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় তিন ফায়ার সার্ভিসকর্মীসহ চারজন আহত হয়েছেন।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আহতরা হলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক মোতালেব, ইন্সপেক্টর রেজাউল ইসলাম, ফায়ার ফাইটার রাজু ইসলাম ও একটি গাড়ির মালিক জুয়েল।

অগ্নিকাণ্ডে দুটি ট্রাক, একটি তেলের লরি এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

পেট্রোল পাম্পের মালিক আসাদুজ্জামান আসাদ জানান, ‘তার পাম্পের ব্যাপক ক্ষতি হয়েছে।’

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম জানান, কাহারোল, বীরগঞ্জ ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়।

ফায়ার সার্ভিস রংপুর বিভাগের উপপরিচালক নাজমুস জামান জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত করা হলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। আমাদের তিন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০