• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৫:৩২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে কাঁদলেন আমতলীর মুসল্লিরা

২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০০:২৭

আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে কাঁদলেন আমতলীর মুসল্লিরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি: তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ উপকূলীয় মানুষরা। সেইসাথে অনাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে বিপাকে কৃষকরা। তাই তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করা হয় বরগুনার আমতলীতে।

মোনাজাতে শত শত মুসল্লিরা অঝোরো কেঁদে পানাহ চাইছেন সৃষ্টিকর্তার কাছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমতলী সরকারি কলেজ মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আমতলী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. আমির হোসেন। নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক, দিনমজুরসহ অনেকে।

নামাজে অংশগ্রহণ করা মাওলানা ও মুসল্লিরা বলেন, বৃষ্টি না হওয়ায় প্রচুর তাপে জনজীবনে অস্বস্তির মধ্যে। আল্লাহ সোবাহানা তায়ালা তার রহমতের দরজা সমসময় বান্দার জন্য খোলা। বৃষ্টির জন্য আল্লাহ তায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহ তায়ালার কাছে চাওয়া সুন্নত। তাই সকলকে নিয়ে ইসতিসকার সালাত আদায় করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩

গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
গুলশানের এডিসিসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৪৮

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩৬