• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৩৬:১৫ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:৩৪

উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে: ইসি আলমগীর

টাঙ্গাইল প্রতিনিধি: উপজেলা নির্বাচনে বাঁধা দিলে জাতীয় নির্বাচনের মত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিমনার আলমগীর হোসেন।

২৪ এপ্রিল বুধবার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইসি আলমগীর হোসেন বলেন, জাতীয় নির্বাচন শান্তিপুর্নভাবে হয়েছে। তেমন কোন ঘটনা ঘটেনি। জাতীয় নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় নির্বাচন আরেক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হতে পারে, না-ও হতে পারে। কিন্তু এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

তিনি বলেন, প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে ভোটার অংশগ্রহণ ভাল থাকে। কোন কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণা করবে না। তবে তাদের অনেক লোক নির্বাচনের মাঠে রয়েছে। তারা নির্বাচনে বাঁধা দিবে, এমন কথা বলেনি। এরপর যদি তারা ঘোষণা দেয়, বাঁধা দিবে; তাহলে জাতীয় নির্বাচনে ক্ষেত্রে যা করা হয়েছে, এখানেও তাই করা হবে।

মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক কাওছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১