• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:০১ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

২১ এপ্রিল ২০২৪ সকাল ১১:৩৪:৪৯

তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার বাছির মিয়ার ছেলে।

২০ এপ্রিল শনিবার দিবাগত রাতে পৌর শহরের চন্ডিবের এলাকায় বাবুল কন্টেক্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কারণ, নিহত সাইদুরের সাথে তার চুরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

Ad
Ad

খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

Ad

স্থানীয়রা জানায়, এলাকায় কিছু দিন যাবত বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো সার্ভিস তার চুরি হয়েছে। শনিবার রাতের যেকোনো এক সময় সাইদুর তার চুরি করতে গিয়ে মেইন লাইনে জড়িয়ে পড়ে। এতে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী সকালে তার জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, আমরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us