• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:১৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

২১ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৬:১৬

কুতুবদিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা করায় আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেবকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

২০ এপ্রিল শনিবার কুতুবদিয়া থানায় ওই মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ১নং আসামির নেতৃত্বে অপরাপর আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে কৈয়ারবিল ইউনিয়নের মালমচর এলাকায় জমি দখলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় আসামিগণ বিভিন্ন মাধ্যমে সাংবাদিক মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

তারই সূত্র ধরে ১৯ এপ্রিল কুতুবদিয়া উপজেলা গেটে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় এক নম্বর আসামি সাংবাদিক মিজানুরকে দেখতে পেয়ে অন্য আসামিরাসহ তার উপর হামলা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭