• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:১৩:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার নেতৃত্বে চরাঞ্চল ও গ্রামাঞ্চলগুলো শহরে রূপান্তরিত হচ্ছে: এনামুল হক শামীম

১৯ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৪:৫৬

শেখ হাসিনার নেতৃত্বে চরাঞ্চল ও গ্রামাঞ্চলগুলো শহরে রূপান্তরিত হচ্ছে: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন,  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের চরাঞ্চল ও গ্রামাঞ্চলগুলো ধারাবাহিক উন্নয়নের ছোয়ায় শহরে রূপানতরিত হচ্ছে। দেশের মানুষ তাই রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প কাউকে মনে করে না।

১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল। যা দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬