• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৫:৩২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

১৭ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫:৪৩

নোয়াখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও কমান্ডাররা উপস্থিত ছিলেন।

১৭ এপ্রিল বুধবার সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব খালেদ সাইফুল্লাহ, মু্ক্তিযোদ্ধা বিএলএফ কমান্ডার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সভাপতি আবুল হোসেন বাঙালি, আবদুল মালেক, মু্ক্তিযোদ্ধার সন্তান  জিয়াউর রহমান, মানিক, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী, নোয়াখালী  সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুঁইয়া প্রমুখ।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬