• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৭:০১ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে কুলিক নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

১৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:০৫:৩৩

ঠাকুরগাঁওয়ে কুলিক নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল রোববার বেলা ১২টায় উপজেলার খঞ্জনা গ্রামে কুলিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে উপজেলার লেহেম্বা ইউনিয়নে খঞ্জনা গ্রামের ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) ও দিনাজপুর সদর উপজেলার রেল স্টেশন এলাকার ইউসুফ আলীর কন্যা তসলিমা (৮) গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

Ad
Ad

নানার বাড়িতে বেড়াতে আসা তসলিমা ইয়াসমিনের সাথে দুপুরে কুলিক নদীতে গোসল করতে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে কুলিক নদীতে দুজনের মরদেহ ভাসতে দেখে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে এএসপি সার্কেল রেজাউল হক, থানা পুলিশসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২

আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১

Follow Us