• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে কেএনএফ’র আরও ৪ সদস্য কারাগারে

১৪ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৩৮:০২

বান্দরবানে কেএনএফ’র আরও ৪ সদস্য কারাগারে

বান্দরবান  প্রতিনিধি: বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার হওয়া আরও ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১৪ এপ্রিল রবিবার দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলো- রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫) ও বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আদালত সুত্রে জানা যায়, রুমা ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় চার জনকে  আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া রুমা-থানচিতে একই ঘটনায় এই পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য এর আগে দায়ের করা মামলায় রুমা-থানচিতে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার ৫৭ জন কুকি-চিন  সদস্য এবং ব্যাংক ডাকাতির কাজে সাহাজ্যকারী ১ জন গাড়ি চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠিয়েছিল আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০