• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:২৫:১৫ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

১২ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৪:৩৯

নীলফামারীতে পরকীয়ার বলি স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদরে পরকীয়ার জেরে লেবু মিয়া (২২) নামে এক স্বামীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।    

১১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তানভিরুল ইসলাম। এর আগে বুধবার নীলফামারী বাজারের শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লেবু মিয়া ওই গ্রামের শাহাবুদ্দিন আলীর ছেলে।

গ্রেফতাররা হলেন, নিহতের স্ত্রী খোকশাবাড়ী এলাকার মিন্টু মিয়ার মেয়ে সাথী আক্তার (২০) ও নিহতের শাশুড়ি ওই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী ছাবিনা বেগম (৪৪)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

পুলিশ সূত্রে জানা যায়, নিহত লেবু মিয়া নোয়াখালীতে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। পরে তার স্ত্রীসহ শ্বশুড় বাড়িতে বেরাতে যায়। সেখান থেকে এসে তারা নীলফামারী শহরে ঈদের কেনাকাটা করে বাড়িতে এসে রাতে স্ত্রীসহ তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। পরের দিন সকালে লেবু মিয়ার মা তার বউকে বাড়িতে রেখে বাইরে যায়। এ সময় লেবু মিয়ার বাবাকে কল করে তার অসুস্থার কথা জানায় তার শাশুড়ি। পরে তিনি বাড়িতে এসে দেখেন তার ছেলে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন এবং গলায় কালো দাগ ৷ তখন তিনি বাইরে এসে চিৎকার করে কান্নাকাটি করলে প্রতিবেশীরা এসে দেখেন লেবু মিয়া মারা গেছেন। পরে লেবু মিয়ার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তার স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেন।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, স্বামীর সাথে অন্য মেয়ের প্রেমের সম্পর্ক এবং স্বামী নোয়াখালী, কুমিল্লা এলাকায় কাজে যেতো এতে করে সাথীর সঙ্গে প্রায় সময় মোবাইলে ঝগড়া হত। নিজেদের মধ্যে মোবাইল উত্তপ্ত কথা বার্তা থেকেই ঠান্ডা মাথায় সাথী তার স্বামীকে হত্যা করেছে।

তদন্তকারী কর্মকর্তাকে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। লেবু মিয়ার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬