• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০২:২৬:৫৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৩৪:১১

ক্ষেতলালে একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাঁড়িতা গ্রামে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় প্রেমিক মুরাদ শেখ (১৭) মারা গেছে। তবে বেঁচে গেছে প্রেমিকা তাজমিন আক্তার (১৫)। স্থানীয় লোকজন ও পুলিশের বলছেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে।

৮ এপ্রিল সোমবার ভোরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমিক মুরাদ মারা যায়। এর আগে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে তারা দুজনে বিষপান করেন।

তারা হলেন, খাঁড়িতা গ্রামের দোলন শেখের ছেলে মুরাদ শেখ ও একই গ্রামের তোজামের মেয়ে তাজমিন। মুরাদ এবার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। আর তাজমিন বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, মুরাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। শুনেছি সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে এটি জানা নেই।

ওই গ্রামের কয়েকজন বলেন, মুরাদের সাথে একই গ্রামের তাজমিন আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার সম্পর্ক মেনে নেয়নি। এজন্য তারা বিষপান করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের পরিবার তাকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। ঈদের পর দেশের বাইরে যাওয়ার কথা। তাই দুজন সিদ্ধান্ত নিয়ে গত ৪ এপ্রিল নিজ নিজ বাড়িতে বিষপান করে। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তারা বাড়ি ফিরে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে মুরাদ আবার অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে প্রেমিক-প্রেমিকার পরিবারের কেউ কথা বলতে চাননি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রেমঘটিত কারণে প্রেমিক-প্রেমিকা বিষপান করেছে। প্রেমিক মুরাদ মারা গেছে। আর তাজমিন আক্তার সুস্থ আছে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩