• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৪:০১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

শতকোটি টাকা ব্যয়ে রাঙামাটিতে নির্মিত হবে শেখ কামাল আইটি সেন্টার: পলক

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:২০:৩৯

শতকোটি টাকা ব্যয়ে রাঙামাটিতে নির্মিত হবে শেখ কামাল আইটি সেন্টার: পলক

রাঙামাটি প্রতিনিধি: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পাহাড়ের তরুণ-তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে নির্মিত করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার।

৫ এপ্রিল শুক্রবার রাঙামাটি সফরে এসে রাঙামাটি জেলার প্রধান ডাকঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাঙামাটির তরুণ-তরুণীদের স্মার্ট কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা অল্পদিনের মধ্যেই রাঙামাটি শহর সংলগ্ন আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে নির্মাণ কাজ শুরু হবে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রতিবছরই রাঙামাটিতে এক হাজার ছেলে-মেয়ে প্রশিক্ষিত হয়ে চাকরি পাবে এবং পরোক্ষভাবে হাজার হাজার ছেলে মেয়ে আইটি বিষয়ে দক্ষ হয়ে উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ পাবে।

Ad

এ সময় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটিতে প্রবেশের সময় বেতবুনিয়াস্থ ভূ-উপগ্রহ কেন্দ্র, বিটিসিএল-এর টেলিফোন ভবন ও রাঙামাটির প্রধান ডাকঘর পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


Follow Us