• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪১:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি

৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৫:০৪

৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে টানা ৬ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সেই সাথে বন্দরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Ad

৪ এপ্রিল বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

Ad
Ad

তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল সোমবার থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। ভারত হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, পানামা পোর্ট, হিলি সিএ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ আমদানি-রফতানি সংশ্লিষ্টদের ইতোমধ্যেই পত্র প্রেরণ করা হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us