• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৫৩:০৫ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক

৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৪৯:০৯

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো, উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী (২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম (৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া (২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩০)।

Ad
Ad

৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।

Ad

তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড, চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩




Follow Us